13 November 2026, 02:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

হবিগঞ্জে আব্দুস সালামের মৃত্যুতে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা শহরের মোহনপুর নিবাসী বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম ইন্তেকাল করেছেন। তিনি গত বুধবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ওই রাত ৯টায় পৌর বাস টার্মিনালে মরহুমের জানজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবহন মালিক, শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন। এ দিকে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা শহরের মোহনপুর নিবাসী বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

সংবাদপত্রের প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending