13 November 2026, 02:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কৃষকদলের সাবেক সভাপতি মখলিছ উর রহমান আর নেই

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মখলিছ উর রহমান তালুকদার (মাখন) আর নেই। গত বুধবার সৌদি আরবে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মখলিছ উর রহমান বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের রায়পুর তালুকদার বাড়ী নিবাসী মরহুম হাজী সনজব আলী তালুকদারের ছেলে ও হবিগঞ্জ পৌরসভার দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা ছিলেন।

মরহুমের মরদেহ দেশে পৌঁছালে তাঁর জানাজার নামাজের সময় ও স্থান নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending