১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘মিট কার্নিভাল’

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে মাংসপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন ‘মিট কার্নিভাল, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত থেকে উদ্বোধন হওয়া এই উৎসব চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে বুফে ডিনার উপভোগ করা যাবে। এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের পদের পাশাপাশি থাকছে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ও মুখরোচক পদ।

মেনুর উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে- সুগন্ধি ভাতের সঙ্গে মেজবানি ঢঙে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি ও প্রিমিয়াম কোল্ড কাট। উৎসবের জন্য রন্ধনশিল্পীরা তৈরি করেছেন আরও কিছু বিশেষ পদ। মাংসের এই আয়োজনের সঙ্গে মিল রেখে ডেজার্ট মেনুতে রয়েছে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্ক।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর