১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এলজি ও ট্রান্সকম ডিজিটালের নতুন এআই টিভি ও ওয়াটার পিউরিফায়ার উন্মোচন

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: ট্রান্সকম ডিজিটালের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে সর্বাধুনিক ‘এলজি গ্যালারি সিরিজ এআই টিভি’ এবং তিনটি মডেলের ‘এলজি ওয়াটার পিউরিফায়ার’ আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে এলজি ইলেকট্রনিক্স। ঢাকার উত্তরার সেন্টারপয়েন্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এসব পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। ফলে এলজি ইলেকট্রনিক্স ও ট্রান্সকম ডিজিটালের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হলো, যা দেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের কনজিউমার ইলেকট্রনিক্স ও উন্নত গৃহস্থালি প্রযুক্তি সহজলভ্য করবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

এআই সমৃদ্ধ হোম এন্টারটেইনমেন্ট এলজি গ্যালারি সিরিজের এআই টিভিতে রয়েছে আধুনিক পিকচার ও সাউন্ড প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে কন্টেন্ট ও পরিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী দৃশ্য ও শব্দ স্বয়ংক্রিয়ভাবে সর্বোত্তম মানে পৌঁছে যায়। গ্রাহকের নিজস্ব পছন্দের উপযোগী কন্টেন্ট ফিচারের পাশাপাশি এর পাতলা ও আধুনিক ডিজাইন যেকোনো রুচিশীল ঘরের সৌন্দর্য বাড়াবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর