গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

সংবাদ থেকে
পেছনের ডিসপ্লেতে এবার আরও বেশি সুবিধা যুক্ত করে আন্তর্জাতিক বাজারে আসছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৮ প্রো’ (Xiaomi 18 Pro) ও ‘শাওমি ১৮ প্রো ম্যাক্স’ (Xiaomi 18 Pro Max)। আগামী ১৭ নভেম্বর প্যারিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুটি উন্মোচনের কথা রয়েছে। এর আগে পেছনের ডিসপ্লেতে গুগল ম্যাপস, স্পটিফাই ও ইউটিউব মিউজিক ব্যবহারের সুবিধাসহ বেশ কিছু ফিচার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গত বছর শাওমি ১৭ প্রো সিরিজে প্রথমবারের মতো পেছনে সেকেন্ডারি ডিসপ্লে যুক্ত করেছিল শাওমি। তবে ওই সিরিজের ফোনগুলো শুধু চীনের বাজারেই পাওয়া গিয়েছিল। ফলে এবারের আন্তর্জাতিক উন্মোচনের মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক বাজারের ব্যবহারকারীরা শাওমির এই রিয়ার ডিসপ্লে প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে পারেন।
শাওমির প্রকাশ করা তথ্য অনুযায়ী, নতুন সিরিজের পেছনের ডিসপ্লেতে শুরু থেকেই গুগল ম্যাপস (Google Maps), ইউটিউব মিউজিক (YouTube Music) ও স্পটিফাই (Spotify) ব্যবহার করা যাবে। মিউজিক অ্যাপগুলোতে অ্যালবাম আর্ট দেখার পাশাপাশি গান চালু, বিরতি দেওয়া ও নিয়ন্ত্রণ করা যাবে। অন্যদিকে, গুগল ম্যাপসের মাধ্যমে পেছনের স্ক্রিনেই দেখা যাবে দিকনির্দেশনা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗