13 November 2026, 13:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ছুটির দিনেও বিষাক্ত বাতাসে আচ্ছন্ন ঢাকা

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: শীতের আগমনের সঙ্গে সঙ্গেই আবারও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে রাজধানী ঢাকার বায়ুদূষণ। আজ ১৩ নভেম্বর সকালের লাইভ বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী, বিশ্বের প্রধান দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। ১৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা নগরবাসীর জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

আজকের বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শীর্ষ তিন অবস্থানে থাকা শহর ও দেশগুলোর চিত্র আরও উদ্বেগজনক। তালিকার প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৩৩৪ এবং বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা, যেখানে ১৭১ স্কোর নিয়ে বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে। আর ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক মেগাসিটি কলকাতা, যেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে বিরাজ করছে।

ঢাকার এই ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, নিয়ন্ত্রণহীন নির্মাণকাজ, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং শহরের আশপাশের অবৈধ ইটভাটাগুলো ঢাকার বাতাসকে বিষিয়ে তুলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুষ্ক মৌসুমে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বেড়ে যাওয়ায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্যানসার ও হৃদরোগের কারণ হতে পারে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending