বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

সংবাদ থেকে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (১৮৪০ ঘটিকায়) আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৬/১৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘পাগলাটিলা’ নামক স্থানে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩,১৩,২০০ (তিন লক্ষ তের হাজার দুইশত) টাকা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
