13 November 2026, 20:22 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ০৫ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস পিএলসি।

এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে মালেক স্পিনিং মিলস, আইপিডিসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইভেন্স টেক্সটাইলস, ডরিন পাওয়ার, শাইনপুকুর সিরামিকস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনস।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending