13 November 2026, 18:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কমলনগরে খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা; আহত-৩

Source: Lakshmipur24 / Bangladesh

সংবাদ থেকে

‎নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি প্রায় ৩ শতাংশ জমি জবরদখল করে ঘর নির্মাণের ভিডিও ধারণ করার জেরে দৈনিক ‘খোলা কাগজ’ পত্রিকার স্থানীয় সাংবাদিক মাহফুজ এবং তাঁর পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক মাহফুজের একটি হাত ভেঙে গেছে এবং তাঁর বোন ও ভাগ্নি গুরুতর আহত হয়েছেন।

সম্প্রতি উপজেলার ফজুমিয়ার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফজুমিয়ার হাট বাজারে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় হাওলাদার পরিবারের লোকজন।

সেখানে সম্প্রতি অবৈধভাবে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। ‎​ঘটনার দিন গত ১১ নভেম্বর দুপুরে ওই এলাকায় যান সাংবাদিক মাহফুজ। সরকারি জমি জবরদখলের দৃশ্য দেখতে পেয়ে তিনি নিজের পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তার ভিডিও ফুটেজ ধারণ করেন। ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন দখলদাররা।

Original report: Lakshmipur24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending