১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ডিসেম্বরে সুদের হার বাড়ানোর প্রত্যাশায় ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ইল্ড

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

ডিসেম্বরে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশায় দেশটির ট্রেজারি বন্ডের ইল্ড বেড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) লেনদেনের শুরুতে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ২ বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ১২৭১ শতাংশে দাঁড়িয়েছে।

একই সময়ে ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ৩ বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৪৬০২ শতাংশ হয়েছে। তবে স্বল্পমেয়াদি সুদহার পরিবর্তনের বিষয়ে বেশি সংবেদনশীল দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ১ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৮৫২৫ শতাংশে নেমেছে।

বৃহস্পতিবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ১৩ বেসিস পয়েন্টের বেশি বেড়ে ৫ শতাংশ ছাড়িয়ে যায়। একই দিন দুই বছর মেয়াদি বন্ডের ইল্ডও ১৫ বেসিস পয়েন্টের বেশি বৃদ্ধি পায়।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর