ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের আগ্রাবাদে কাটা ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বারেক বিল্ডিং সংলগ্ন ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ফ্লাইওভারে একটি কাটা ঘুড়ি দেখে তা ধরতে যায় ওই কিশোর। এ সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহত ওই কিশোরের পরিচয় জানা যায়নি। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗