পিরোজপুরে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ থেকে
‘খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’ এই প্রত্যয় সামনে রেখে পিরোজপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে সুজনের পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
সুজন এর জেলা কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, এনসিপির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য ড. আবদুল হি মাহামুদ, পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের সম্পাদক খালেদা আক্তার হেনা, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান ও সাংবাদিক জুবায়ের আল মামুন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗