রাউজানে পূজা উদযাপন ফ্রন্টের সম্পাদক প্রণব গ্রেপ্তার
Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে একটি মামলায় পরোয়ানা ছিল। তাকে শনিবার আদালতে প্রেরণ করা হবে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিঠু রাউজান পৌরসভার পশ্চিম রাউজান এলাকার সত্যেন্দ্র চৌধুরী বাড়ির সত্যেন্দ্র লাল চৌধুরীর ছেলে। পূর্বকোণ/রানা/পারভেজ
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗