কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব : উপ-পরিচালক

সংবাদ থেকে
কারিগরি শিক্ষায় একজন শিক্ষার্থী যদি নবম ও দশম শ্রেণিতে ভালোভাবে দক্ষ হয়ে ওঠে, তাহলে শুধু এই দক্ষতা নিয়েই বিদেশে গিয়ে মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মুহাম্মদ নুর উদ্দিন আহমদ।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টিতে কারিগরি শিক্ষার অনুমোদন দেওয়া যায় কি না, তা নিরীক্ষা ও যাচাই করতেই এই পরিদর্শন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেইনুজ্জামান চৌধুরী। এ সময় তিনি ক্যাম্পাস মাঠ, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, বিদ্যালয় লাইব্রেরি এবং কারিগরি শিক্ষার অ্যাপারেল, আইটি, আইসিটি ও ইলেকট্রনিক্স কক্ষ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗