চাঁদপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সংবাদ থেকে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর )সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
