13 November 2026, 20:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ঐশ্বর্যের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্যের সুস্থতা কামনায় শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) শহরের বাইতুল আমিন জামে মসজিদ, বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদ, নিশি রোড জামে মসজিদ এবং কোড়ালিয়া হাওলাদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাইতুল আমিন জামে মসজিদের আয়োজিত মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের হাফেজ আলমগীর হোসাইন। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকী। বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. ইউনুস।

মোনাজাতে মারজুক মুঈদ ঐশ্বর্যের শারীরিক সুস্থতা, দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরাও তার সুস্থতার মহান আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending