13 November 2026, 21:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চট্টগ্রাম রেঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ জনসহ একদিনে গ্রেপ্তার ১২১০

Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে

চট্টগ্রাম রেঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ জনসহ গত ২৪ ঘণ্টায় ১২১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গত ২৪ ঘণ্টার অভিযানের তথ্য চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩১ জন সদস্যদের মধ্যে ৫০ জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ২১, চাঁদপুরে ১২, লক্ষ্মীপুরে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১০, নোয়াখালী ৮, কক্সবাজারে ৫ ও ফেনীতে ৫, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ৩ এবং বান্দরবানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৬০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৪৯ জন এবং সাজা পরোয়ানামূলে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে ১৩০ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending