এমপি নুসরাতের পৈতৃক বাড়ি পরিদর্শনে বিরোধী দল, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা

সংবাদ থেকে
কুষ্টিয়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিনিধি দলের সদস্যরা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
