কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিই সরকারের লক্ষ্য: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সংবাদ থেকে
পঞ্চগড় প্রতিবেদক: পঞ্চগড়ে কৃষিকে আরও লাভজনক ও উৎপাদনমুখী করতে দেশব্যাপী সেচ সুবিধা বাড়াচ্ছে সরকার। পানি সম্পদ, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ উপপ্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। উদ্বোধন করা প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


