কচুয়ায় আবুল বারাকাত ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংবাদ থেকে
কচুয়ায় দ্বিতীয়বারের মতো আবুল বারাকাত ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার আল বারাকা আইডিয়াল একাডেমিতে পৃথক দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪২টি স্কুল ও মাদ্রাসার তৃতীয় থেকে সপ্তম শ্রেণির মোট ৭৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে আবুল বারাকাত ট্রাস্টের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কে. এম. সোহেল রানা, আবুল বারাকাত ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবুল বারাকাত বাবুল, ট্রাস্টের পরিচালক মাওলানা আবু জাফর, শিক্ষানুরাগী মোহাম্মদ আলী এবং প্রতিষ্ঠানের সুপার মো. আমির হোসেন। এ সময় আল বারাকা একাডেমি দাখিল মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ, অভিভাবক এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সংশ্লিষ্টরা পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
