‘ধর্ম যার যার, দেশ সবার’, লোহাগাড়ায় বললেন ধর্ম প্রতিমন্ত্রী
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
‘ধর্ম যার যার, দেশ সবার’ নীতিতে দেশ পরিচালনা করছে সরকার। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তিনি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিময় ও উন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗