13 November 2026, 22:11 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসিতে ওবিই কর্মশালা

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিতে ‘ওবিই ফর একাডেমিক এক্সিলেন্স: অ্যালাইনিং ভিশন, মিশন, পিইও, পিএলও অ্যান্ড সিএলও’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষকরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ। উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক মুহাম্মদ তাহের হোসাইন সেলিম ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইনজামুল হক। মূল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকন উদ্দিন ফারুকী।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending