মহানন্দা সেতু টোলঘর চাষিবাজার টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সংবাদ থেকে
চাঁপাইনবাবগঞ্জ ব্যূরো: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর পূর্বদিকে অবস্থিত টোলঘর চাষিবাজার টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে চাষিবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।
শুক্রবার সকালে মহানন্দা সেতুর টোলঘরের পিছনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাষিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পোল্ট্রি ফিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান আলাল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, আইবিডব্লিউ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি শামসুজ্জামান মুকুল, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী শ্রীমতি মালা রানী, সাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, ওবাইদুল হক প্রমুখ।
ব্যবসায়ীরা জানান, ২০০৭ সালে সেনাশাসন আমলে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের আমলে এ চাষিবাজার সৃষ্টি হয়। এ বাজারের ফলে পৌরসভার ৩ টি ওয়ার্ডের সাধারণ মানুষজন সুলভমূল্য নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করে থাকেন। তাই এ বাজার উচ্ছেদ করা যাবে না। এ বাজার সবসময় টোলমুক্ত রাখতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

