উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণে দ্বিতীয় পুঠিয়ার এসি ল্যান্ড শিবু দাশ

সংবাদ থেকে
পুঠিয়া প্রতিনিধি: উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহীর পুঠিয়ার সাবেক সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত ৫৬তম ও ৫৭তম ‘উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কোর্সে এ সাফল্য অর্জন করেন তিনি।
বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ইউএনও হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তাঁর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন শিবু দাশ সুমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী।.
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত প্রশিক্ষণেও তাঁর এ সাফল্য নতুন করে আলোচনায় এনেছে পুঠিয়ায় দায়িত্ব পালনকালের নানা কর্মকাণ্ডকে। সেখানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে জনসেবামূলক উদ্যোগ, মানবিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রেখে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗