গোদাগাড়ীত অটোরিকশা চালককে হত্যায় গ্রেপ্তার ৪

সংবাদ থেকে
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ১৬ বছর বয়সী কিশোর অটোরিকশা চালক সিহাব রানাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার হাতুড়ি ও ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, নিহত সিহাব রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। গত ২৭ অক্টোবর বিকেলে সে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় দিগ্রাম যাওয়ার কথা বলে।
পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোরিকশাটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে ধানখেত সংলগ্ন এলাকায় পৌঁছালে শিমুল পেছন থেকে সিহাবের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সিহাবের মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে মরদেহ রাস্তার পাশের ধানখেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত শিমুল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗