১৩ নভেম্বর ২০২৬, ২২:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাঙ্গুনিয়ায় একই ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু, বিচার চান স্বজনরা

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

রাঙ্গুনিয়ায় একই নির্মাণাধীন ভবনে দুই মাসের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে দুই শ্রমিকের। তাঁদের একজন ১৪ বছর বয়সী কিশোর মিনহাজ। পরপর দুই প্রাণহানির ঘটনায় ভবনটির অরক্ষিত বিদ্যুৎ সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। মিনহাজের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মিনহাজের পরিবারের সদস্য ও বনগ্রাম এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মো. হাবিবের নির্মাণাধীন ভবনে সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এর মাত্র দুই মাস আগে একই ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ১৪ বছর বয়সী কিশোর মিনহাজ।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর