13 November 2026, 22:45 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইজিবাইক সমিতির কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় (মাজার গেটের বিপরীতে) সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অনেকগুলো ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালু হয়েছে এবং সরকারের এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।” ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফেরাতে চালকদের নির্ধারিত নিয়ম ও নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রশস্তকরণ ও যাত্রী ছাউনি স্থাপনের পরিকল্পনা নেয়া হচ্ছে।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending