14 November 2026, 00:15 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মধ্যরাতে ইরানের বন্দরে হামলা : দফায় দফায় বিস্ফোরণ

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ হরমুজ প্রণালীর কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর আগে এলাকাটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এদিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি সামরিক ধরনের ছিল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending