নগরীতে ফের প্রকাশ্যে ছুরিকাঘাত : দুই বন্ধুকে কুপিয়ে জখম

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার : খুলনায় যেন সহিংসতার আতঙ্ক কাটছেই না। এক দিন আগে বিএনপি নেতাকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই পরদিন সকালে ফের রক্তাক্ত হলো নগরী। এবার নগরের ডিআইজি মাঠ এলাকায় দুই বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে প্রকাশ্যে এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সদর থানাধীন ডিআইজি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই তরুণ হলেন পূর্ব বানিয়াখামার এলাকার আনিছুর রহমানের ছেলে মো. ইয়াছিন (১৮) ও আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৭)। তাঁরা দুজন বন্ধু। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইয়াছিন ও মিনারুল হেঁটে ডিআইজি মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের পথ আটকে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপানো হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗