১৩ নভেম্বর ২০২৬, ২৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী অমিত

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

যশোর ব্যুরো ঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছরের জুনে ইউনিটটি চালুর পরিকল্পনা রয়েছে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। শুক্রবার ১৩ নভেম্বর যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এক কালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যশোরের করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ইনশাআল্লাহ, আগামী বছরের জুন মাসে এটি চালু করা হবে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ সেবা পেতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ২০০ জন দুস্থ ও অসহায় পরিবারের সদস্য এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী এসময় সার বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এক্ষেত্রে ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতি মন্ত্রী আরো বলেন, অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। একই ভাবে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না। বর্তমান সরকার এসব বিষয় নিশ্চিত করতে চায়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অনেককে অর্থ লেনদেন করতে হয়েছে কিংবা জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিতে হয়েছে। এখন থেকে ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না। ভাতার কার্ড পাইয়ে দেওয়ার নামে কেউ অর্থ গ্রহণ করলে তাঁকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাছে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক স-হসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর