১৩ নভেম্বর ২০২৬, ২৩:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ঃ প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২৩:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২৩:৩৯

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ঃ প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্টঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে নাগরিক সমাজের উদ্যোগে হবে স্মরণসভা। প্রকাশ করা হবে বিশেষ স্মারকগ্রন্থ। শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক এতে অংশ নেবেন।স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বানঃ স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়।স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়ঃ ১. খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব: তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, ব্যক্তিত্ব ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা।২. আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন: গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাজনৈতিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী ভূমিকা এবং রাজনৈতিক আপসহীনতার ইতিহাস। ৩. পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম: জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক ভূরাজনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ।৪. নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন নারীশিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের নারী নেতৃত্বে তার অবদান।৫. বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র, সংসদীয় রাজনীতির বিকাশ, বিরোধী দলের ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার রাজনৈতিক অবদান।৬. খালেদা জিয়ার অর্থনৈতিক দর্শন: স্বনির্ভরতা, উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি খাত, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার দর্শন ও নীতি।৭. নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম: নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। ৮. সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সাংবাদিকতা এবং সংবাদপত্রের সঙ্গে তার সরকারের সম্পর্ক ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা। ৯. বেগম খালেদা জিয়া: প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়: তার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা এবং কর্মময় জীবনের নানা অনুল্লেখিত অধ্যায়।

১০. সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব: রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি, সুশাসন এবং সরকারি দায়িত্ব পালনে তার ভূমিকা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ