নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আইডিয়াল ল্যাবরেটরি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা আড়াই ঘন্টার বেসরকারি এ পরীক্ষাটি ছিল অনেকটা সরকারী বৃত্তি পরীক্ষার পাক প্রস্তুতিমূলক পরীক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জিং মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবমুখর পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মিলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৩৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও লক্ষ্যনীয়। আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা যাচাই এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সচেতন মহল।
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হলে তারা ভবিষ্যতে শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়।
নবীগঞ্জ উপজেলার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আগামী প্রজন্মকে মেধা ও মননে সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে উপজেলার শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি উৎসাহিত হবে এবং মেধাবী শিক্ষার্থী তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗