১৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জনস্বাস্থ্য সুরক্ষায় মধ্য বাড্ডা কাঁচাবাজারে ডাস্টবিন প্রদান

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির সহায়তায় ১২ নভেম্বর ২০২৬ রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে একটি ডাস্টবিন প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ম্যানেজার মো. মাসুম রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া এবং কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার এবং অন্যান্য বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শুধুমাত্র একটি ডাস্টবিনের মাধ্যমে বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো, ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও বাজারের পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। বাজার কমিটি ও বিক্রেতারা সম্মিলিতভাবে উদ্যোগী হলে ভবিষ্যতে আরও ডাস্টবিন স্থাপনসহ বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর