সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

সংবাদ থেকে
বিদায়ী সপ্তাহে (৮-১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বন্ডটির দর ছিল ৬ হাজার ৫৪৫ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকায়।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির দর ছিল ২৩৮ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কমে দাঁড়িয়েছে ২০৯ টাকা ৯০ পয়সায়।
দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ফান্ডটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কমে দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗