বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন জানল চারুলতার শিক্ষার্থীরা
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে প্রচলিত আইন এবং নিজেদের অধিকার সম্পর্কে জানল চট্টগ্রামের চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। এ বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ‘সবার জন্য আইন’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে লিগ্যাল এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) এলইবির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে নারী ও শিশু নির্যাতন দমন আইন, বাল্যবিবাহ নিরোধ আইনসহ নারীদের বিভিন্ন আইনি অধিকার নিয়ে আলোচনা করেন বক্তারা। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে আইনের প্রয়োজনীয়তা, অধিকার লঙ্ঘনের ঘটনা এবং এ ধরনের পরিস্থিতিতে আইনি সহায়তা পাওয়ার উপায় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



