দর্শনায় স্কুল ছাত্রী অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারিনি পুলিশ

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের দর্শনা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে জিনিয়া (১৭) নামে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে শাওন সহ তার লোকজন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে অপহরণ করা হয়।
অপহরনের তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। অপহৃত জিনিয়া উপজেলার সীমান্তবর্তী জয়নগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তিনি দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
অপহৃত বাবা জসীমউদ্দীন জানান, গত বৃহস্পতিবার দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয় সংলগ্ন এলাকায় পূর্ব থেকে ওৎ থাকা দর্শনা মোবারকপাড়ার মৃত গুদা ছেলে শাওন সহ ২-৩ জন তাকে অস্ত্রের মুখে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতেই আমি নিজে বাদী হয়ে শাওনের নাম উল্লেখ করে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗