14 November 2026, 14:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ফেনী নদীতে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, কপালে আঘাতের চিহ্ন

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

খাগড়াছড়ির রামগড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নদীর তীরে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফেনীরকুল সীমান্ত এলাকায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন অংথৈইপ্রু মারমা। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর মরদেহ পাওয়া যায়।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending