14 November 2026, 14:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এসপির বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের জমি ক্রেতার সংবাদ সম্মেলন, দলিল সামনে এনে পুলিশের পাল্টা জবাব

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জমি কিনে সেখানে বিজিবি ক্যাম্প স্থাপনের প্রতিবাদ করায় পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। তাঁর ওই অভিযোগের পর জমির দলিল ও ভূমি-সংক্রান্ত তথ্য তুলে ধরে পাল্টা বক্তব্য দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশের দাবি, সংবাদ সম্মেলনে ২১ শতক জমি কেনার কথা বললেও মীর মো. হাসানের দলিলে জমির পরিমাণ উল্লেখ রয়েছে মাত্র ১ শতক। একইভাবে তাঁর সঙ্গে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়া আসিফুল ইসলামের ২৪ শতক জমি কেনার দাবির বিপরীতে দলিলে পাওয়া গেছে ৪ শতকের তথ্য।

সংবাদ সম্মেলনে মীর মো. হাসান দাবি করেন, ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কেনেন তিনি। ওই জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প সরানোর দাবিতে মানববন্ধন করায় জেলা পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending