শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে মানবতাবিরোধী অপরাধের বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই পথেই এগোচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে আসবেন তিনি। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি। এখন উনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗