শাহাদাতের ‘প্রশংসায় পঞ্চমুখ’ মীর হেলাল

সংবাদ থেকে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের জনসম্পৃক্ততা ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, নগরীর বাইরের বিভিন্ন জেলা থেকেও মানুষ সহযোগিতার জন্য শাহাদাতের কাছে আসেন। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করেন।
শনিবার দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শাহাদাতের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর হেলাল।
শাহাদাতের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ছাত্রদল, নগর বিএনপি ও কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় তারেক রহমানের মানবিক চিন্তাভাবনা ও দেশের মানুষের জন্য তাঁর পরিকল্পনা বুঝতে পেরেছেন শাহাদাত। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗