জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন সাকিব বিশ্বাস
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০তম বার্ষিক কাউন্সিল সভায় জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন চুয়াডাঙ্গার দেশসেরা রোভার স্কাউট আল মুতাকাব্বির সাকিব বিশ্বাস।
শনিবার সকাল ১০টায় গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
রোভার স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণ, নতুনত্বপূর্ণ কার্যক্রম এবং স্কাউটিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি রোভার স্কাউটদের উদ্ভাবনী, সেবামূলক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗