14 November 2026, 17:52 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মনখারাপের খাতা বন্ধ থাকুক আজ!

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

কাজের চাপে মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া মানুষগুলোর জন্য এমন কিছু দিন আসে, যেগুলো কেবল উদযাপনের নয়, বরং দীর্ঘশ্বাস ফেলে একটু স্বস্তির সুবাস নেওয়ার। ১৪ নভেম্বর; যেদিন বিশ্বজুড়ে পালিত হয় ‘লুজেন আপ অ্যান্ড লাইটেন আপ ডে’ বা সহজ কথায় মনকে হালকা ও হাসিখুশি রাখার দিন। নামটি উচ্চারণ করলেই মনে হয় যেন কম্পিউটারের ভারি প্রসেসরটা হঠাৎ রিস্টার্ট হয়ে ফুরফুরে হয়ে উঠল। প্রতিদিনের ইঁদুর দৌড়, ইমেইলের নোটিফিকেশন, ফাইলপত্র আর ট্রাফিকের হর্ন সামলাতে সামলাতে যখন দম আটকে আসার উপক্রম হয়, তখন এই দিনটি আমাদের কানের কাছে ফিসফিস করে বলে, ‘আরে মশাই, একটু থামুন! জীবনটা শুধু লড়াকু সৈনিকের মতো কাটিয়ে দেওয়ার জন্য নয়, মাঝে মাঝে একটু হেসেখেলে বাঁচতেও হয়।’

ক্লান্তি আর বিষণ্ণতার নাগপাশ থেকে মানুষকে একটু মুক্তি দিতে কে বা কারা প্রথম এই বিশেষ দিনটির সূচনা করেছিলেন, তার সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক দলিল হয়তো খুঁজে পাওয়া যায় না। তবে আধুনিক মানুষের যান্ত্রিক ও কর্মব্যস্ত জীবনের নিরাময় হিসেবে এই দিনটির আবেদন দিন দিন বেড়েই চলেছে। মনোবিদরা বলেন, মানুষের মস্তিষ্ক কোনো রোবট নয়। একটানা কাজ করতে করতে যখন স্নায়ুগুলো টানটান হয়ে যায়, তখন একটা ছোট বিরতি বা মানসিক লঘুতা পুরো সিস্টেমটাকে বাঁচিয়ে দেয়। ‘লুজেন আপ অ্যান্ড লাইটেন আপ ডে’ ঠিক এই কাজটাই করে। এটি কোনো সরকারি ছুটি নয়, বরং মনের ভেতর ছুটির আমেজ তৈরি করার এক দারুণ উপলক্ষ।

মনকে হালকা রাখা বা লুজেন আপ করার বিষয়টি কেবল একটি অনুভূতির বিষয় নয়, এর পেছনে রয়েছে শক্ত বৈজ্ঞানিক ভিত্তি। গবেষকরা দেখেছেন, মানুষ যখন মন খুলে হাসে কিংবা দুশ্চিন্তা ঝেরে ফেলে একটু হালকা মেজাজে থাকে, তখন মস্তিষ্কে এন্ডোরফিন এবং ডোপামিনের মতো সুখী হরমোনগুলোর নিঃসরণ বেড়ে যায়। অন্যদিকে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনগুলোর মাত্রা দ্রুত কমতে শুরু করে। অর্থাৎ একটু হাসিমুখ বা ফুরফুরে মেজাজ কেবল মনকেই চাঙ্গা করে না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও জাদুকরি ভূমিকা রাখে। তাই এই দিনে একটু খামখেয়ালি হওয়া, অফিসের টেবিলে বসে প্রিয় বন্ধুর সাথে শৈশবের কোনো বোকা বোকা স্মৃতি রোমন্থন করা কিংবা নিছক আড্ডায় মেতে ওঠা আসলে স্বাস্থ্যের জন্যই ভীষণ উপকারী।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending