চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: চীনে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, ট্রাম্প আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এপেক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে তিন দেশের নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরান প্রসঙ্গও উঠে আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। এদিকে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
