মৃত্যুর মুখ থেকে ফিরে বদলে গেছে কাজলের জীবন

সংবাদ থেকে
একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিতে পারে জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের জীবনেও এনেছে তেমনই এক বড় পরিবর্তন।
২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং সেটে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়েছিল তার সামনে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণা করেছেন তিনি।
২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং। সেদিন সেটে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান অভিনেতা কমল হাসান ও কাজল আগারওয়াল। একটি বিশেষ দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন কাজল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗