১৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ময়মনসিংহে ডাক বিভাগে ৩৮ কর্মচারী নিয়োগে দেড় কোটি টাকার দুর্নীতির অভিযোগ: নেপথ্যে তিন কর্মকর্তার সিন্ডিকেট

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

​বাংলাদেশ ডাক অধিদপ্তরের অধীন ময়মনসিংহ ডাক বিভাগে অতিরিক্ত বিভাগীয় (ইডি) কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি টাকার আর্থিক বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো প্রকার উন্মুক্ত বিজ্ঞপ্তি বা কেন্দ্রীয় সার্কুলার ছাড়াই অতি গোপনে গ্রামীণ শাখা ডাকঘরগুলোতে ৩৮ জন কর্মচারীকে নিয়মবহির্ভূতভাবে পদায়ন করা হয়েছে। অভিযোগ উঠেছে, পুরো প্রক্রিয়ার নেপথ্যে থেকে এই বিপুল অঙ্কের ঘুষ লেনদেন সরাসরি নিয়ন্ত্রণ করেছেন ময়মনসিংহের তিন প্রভাবশালী ডাক কর্মকর্তা।

​অনুসন্ধানে জানা গেছে, গত অক্টোবর (২০২৬) মাসে ময়মনসিংহ সদর উপজেলার কাটাখালী সাহেব কোয়ার্টারস্থ ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের (ডিপিএমজি) কার্যালয় থেকে এই নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। জেলার বিভিন্ন গ্রামীণ শাখা ডাকঘরের (ইডিবিও) শূন্য পদ পূরণের নামে কোনো ধরনের নিয়মনীতি বা কেন্দ্রীয় সার্কুলারের তোয়াক্কা না করে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ৩৮ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জোরালো অভিযোগ উঠেছে, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন তিন কর্মকর্তা—সাবেক/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সেকশনের কর্মকর্তা আবু হেনা মুনাসসিপ করিম। তাদের সমন্বয়ে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেট এই নিয়োগ বাণিজ্য পরিচালনা করেছে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর