ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ক্যাশ ইনচার্জ (সাবেক সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৃথক তিনটি ধারায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে আসামির আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থসহ অতিরিক্ত চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



