ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত

সংবাদ থেকে
আগামী ডিসেম্বরে দলীয় কর্মসূচি আরও প্রাণবন্ত ও গতিশীল করতে নেতাকর্মীদের সব শক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠ করতে সম্ভাব্য কারচুপি ও ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
জুলাই নিয়ে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে দাবি করে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিস্টের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


