চন্দ্রঘোনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

সংবাদ থেকে
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেটসহ মো. হাবিবুল ইসলাম মামুন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজারে ঝিনু আচার্য্যের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান চালায় বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশের এসআই রুপম চন্দ্র সেন সঙ্গীয় পুলিশ এর একটি দল রাইখালী বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কাজীরপাড়া টেকের মোড় হতে রাইখালী বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে আসা এক যুবকের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে থাকা কালো পলিথিনে মোড়ানো ১১ পিস গোলাপি রঙের ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৩হাজার ৩০০ টাকা। এ ছাড়া চট্ট-মেট্রো-ল-১৫-০১৮৯ নম্বরের কালো রঙের পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗