রূপসী কাপ্তাইয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ থেকে
রাঙামাটির কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক সাময়িকী ‘রূপসী কাপ্তাই’-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টা হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় এ উপলক্ষে সুধী সমাবেশ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংবাদিক সংবর্ধনা এবং কথামালার আয়োজন করা হয়।
রূপসী কাপ্তাইয়ের সম্পাদক ও সাংবাদিক কাজী মোশাররফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ( বিএন), কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক, দৈনিক গিরিদপর্ন সম্পাদক নন্দন দেবনাথ,কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপক ( প্রশাসন) আবদুল্লা আল মাহমুদ, বিএফআইডিসি কাপ্তাইয়ের সহব্যবস্থাপক তীর্থ জিত রায়, আরটিভি জেলা প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে ‘রূপসী কাপ্তাই’ স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে এ সাময়িকীর অবদান প্রশংসনীয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗