শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী

সংবাদ থেকে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া।
আজ শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় আপিল বিভাগে আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফের (ডিলে কনডন) কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ সুযোগ রাখা হয়নি। উনারাই সে আইন করে গেছে। আমাদের সংবিধান আছে। এ প্রসঙ্গে সংবিধানে ১৯৭৩ সালের সংশোধনীর কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এ সংশোধনী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানই করে গেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



